৬লক্ষ টাকা মূল্যের চল্লিশ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই
৬লক্ষ টাকা মূল্যের চল্লিশ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম গেইট এলাকা থেকে আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ। শুক্রবার (৩ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় ২জনকে আটক করে।আটককৃতরা হলেন, বিল্লাল হোসেন (২৭), পিতা-মৃত হারুনুর রশিদ, সাং-মথুরাপুর, থানা- কুমিল্লা সদর দক্ষিন, জেলা- কুমিল্লা এবং শহীদ আফ্রিদি (২০), পিতা- মোঃ দাউদ খাঁন, সাং- করপাতুস পাড়া, থানা- লোহাগাড়া, জেলা-নড়াইল।র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল ২জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মিনি ট্রাক যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার বিএম গেইট সংলগ্ন শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে।
এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মিনি ট্রাক এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা মিনি ট্রাকটি থামানোর সংকেত দিলে মিনি ট্রাক চালক না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী বিল্লাল হোসেন ও শহীদ আফ্রিদি কে আটক করে। তাদের দেখানো মতে মিনি ট্রাকের পিছনে থাকা ২ টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের আটক করা হয় এবং উক্ত মিনি ট্রাক’টি জব্দ করা হয়। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা। আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

