আওলিয়ায়েকেরামের আদর্শ পারে ছাত্র-যুবসমাজকে মুক্তি দিতে
আওলিয়ায়েকেরামের আদর্শ পারে ছাত্র-যুবসমাজকে মুক্তি দিতে
হোসেন মিন্টুঃ
এদেশে ইসলাম এসেছে আওলিয়া কেরামের মাধ্যমে। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে আওলিয়া কেরামের পথ অনুসরণ করতে হবে। এর মধ্যে প্রকৃতপক্ষে যুবসমাজ মুক্তি পেতে পারে। নৈতিকতা চর্চা বিকল্প নেই। মানবজীবনের অন্যতম মহৎগুণ হচ্ছে রাসুল (দ.)’র প্রতি ভালবাসা। এ গুণ অর্জনের চেষ্টা ও অনুশীলন ছাত্র-যুবসমাজকে মর্যাদা ও গৌরবের শ্রেষ্ঠতম স্থানে পৌছে দিতে পারে। প্রকৃত আউলিয়াকেরাম ও হক্কানী পীর মাশায়েখগণই সেই পথেই আজীবন কাজ করে থাকেন। তাই আজকের সমাজ থেকে বিদ্যমান হিংসা-বিদ্ধেষ, খুন রাহাজানী থেকে মুক্তি পেতে রাসুল (দ.) ও আউলিয়া কেরামের জীবনাদর্শ অনুশীলন অপরিহার্য। ১৫ ডিসেম্বর আঞ্জুমানে শায়দা-এ-মুস্তফা বাংলাদেশের উদ্যোগে ওরসে রাহাতিয়া শরীফে বক্তারা এসব কথা বলেন। এতে সদারত করেন দরবারের গদীনশীন পীরে কামেল তাজুশ সুফিয়া আল্লামা সৈয়দ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশাবন্দী (মু.জি.আ)। আখেরী মুনাজাত পরিচালনা করেন পীরে তরিক্বত আল্লামা সৈয়দ আবু নওশাদ নঈমী আশরাফী (মু.জি.আ)। দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্যে প্রথম অধিবেশন ইসলামি জ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান, ফ্রী চিকিৎসা সেবা, ফ্রী খৎনা, ফ্রী মেডিসিন বিতরণ, ফ্রী ডায়বেটিস পরীক্ষা, শীতার্থ গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দ্বিতীয় অধিবেশনে বাদে মাগরিব হতে আযীমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন এসো নূরের পথে ইসলামি প্রতিযোগিতার পরিচালক শাহজাদা মাওলানা সৈয়দ মোস্তফা কাউসার নঈমী, মাস্টার মোসলেম উদ্দীন, মাস্টার নাজের উদ্দীন, মাস্টার হারুনুর রশিদ, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আকতার হোসেন, মাওলানা সৈয়দ মুনিরুদ্দোজা নঈমী, শাহজাদা সৈয়দ মোরশেদ নঈমী, ওমান রাঙ্গুনিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা নাছের হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দীন, মাওলানা রেজাউল করিম নঈমী, মাওলানা নুরুল আমিন, মাওলানা সৈয়দ তৌহিদুল আলম কাদেরী, মাওলানা মুহাম্মদ ইদ্রিস কাদেরী, ডা: এনামুল হক, আহমদ উল্লাহ, মাওলানা বেলাল উদ্দীন, নিজাম উদ্দিন, নুর মুহাম্মদ, সাংবাদিক মেহেদি হাসান। বাদে মাগরিব মিলাদ মাহফিলে তাকরীর করেন উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল আজিজ আনোয়ারী, মাওলানা মুহিউদ্দীন আহমদ রেজা খান, মাওলানা ওয়াহিদুর রহমান কাদেরী, মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী, মুফতি আবুল কাসেম তাহেরী, মাওলানা সৈয়দ মাসরুফ কাদেরী, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, মাওলানা কাজী রাহাতুল মোস্তফা কাদেরী, মাওলানা মোসলেহ উদ্দীন জাবেদ, মাওলানা গিয়াস উদ্দীন কাদেরী। দরবারের সাজ্জাদানশীনদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ গোলাম রসুল নঈমী, আঞ্জুমানে শায়াদা-এ-মুস্তফা বাংলাদেশের মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম নঈমী, মুহাম্মদ সাদ্দাম হোসাইন নঈমী, শেখ তারেকুল ইসলাম। অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন ডা: এস. এম. কাউসার ডা: রবিউল হোসেন, ডা: সুলতান মাহমুদ (রাজু), ডা: নাছের উদ্দীন, ডা: নঈম উদ্দীন, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন মদিনা মোনাওয়ারা শাখার সেক্রেটারী সৈয়দ গিয়াস উদ্দীন, মুহাম্মদ আবদুল জব্বার, মেম্বার মুহাম্মদ ইসাঈল হোসেন, মুহাম্মদ আলম প্রমুখ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

