চট্টগ্রামের পটিয়ায় বছরের প্রথমদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ
পটিয়া উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় ইংরেজী নতুন বর্ষের প্রথমদিন পটিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারী) বিকেলে পটিয়া উপজেলা চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জঙ্গলখাইন ইউনিয়নের নব-নিবার্চিত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সবুজ ও ইউনিয়ন পরিষদের নব-নিবার্চিত সদস্যরা এ পুষ্পার্ঘ অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মো. সিরাজ, মো. হাসান, এয়ার মোহাম্মদ বাবর, মহিলা ইউপি সদস্য তাহাসিনা আকতার, ইউপি সদস্য যথাক্রমে মোঃ নজরুল ইসলাম সোহেল, রফিক, গাজী বখতিয়ার উদ্দীন বকুল, আবদুল মান্নান, ফোরকান, আনন্দ দাশ, রোনান, আওয়ামীলীগ নেতা আবদুল হামিদ, যুবলীগ নেতা এরশাদ, আকতার হোসেন, আরিফ মহিউদ্দিন, আলমগীর, গিয়াস উদ্দিন মিটু, হায়দার, আবদুর করিম, হায়দার, রানা, আশরাফ, কামাল, সাগর, ছাত্রলীগ নেতা আসিফ, ফাহিম, লোকমান, রাকিব, সুনিল জিৎ বড়ুয়া লাভলু বড়ুয়া।

নব নির্বাচিত চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ বলেন- বিগত ইউপি নিবার্চনে জঙ্গলখাইন ইউনিয়নবাসী আমাদেরকে চেয়ারম্যান ও মেম্বার নিবার্চিত করেছেন। আমরা সব সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত ছিলাম। আজ বছরের প্রথমদিন জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আগামীর কর্ম পরিকল্পনা এগিয়ে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি এবং আগামীর কর্মযজ্ঞ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুনঃ