সীতাকুণ্ডের সৈয়দপুরে দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটন শোরুম উদ্বোধন
সীতাকুণ্ডের সৈয়দপুরে দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটন শোরুম উদ্বোধন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর অন্তরগত শেখেরহাট বাজারে যাত্রা শুরু করল মাল্টিন্যাশনাল ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম মোঃ সুমন ইলেকট্রনিক্স’। শেখেরহাট বাজারে অবস্থিত ওই শোরুমে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস পণ্য, টিভি, ফ্রিজ, ফ্যানসহ বিভিন্ন রকমের পণ্য সামগ্রী।

শনিবার (১জানুয়ারী) দুপুর দেড়টার দিকে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটি যাত্রা শুরু করে। ফিতা কেটে এর উদ্বোধন করেন ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক এইচ এম তাজুল ইসলাম নিজামী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাবউদ্দীন, ৫নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য মোঃ ফজলুল হক, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান টিপু, ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম, শেখের হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ৪নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আবু ইসহাক ইলেকট্রনিক্স, স্বত্বাধিকারী মোঃ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী বলেন, ওয়ালটন পণ্য দামে যেমন সাশ্রয়ী, মানেও সেরা। সব ধরনের ক্রেতার আয়ত্তের মধ্যে দাম থাকায় এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করায় ক্রেতাদের পছন্দের শীর্ষে অবস্থান করছে ওয়ালটন। দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা পূরণ করে বিদেশেও পণ্য রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। প্রত্যান্ত অঞ্চলে নতুন এই শোরুমের কারণে এখানকার ক্রেতারা অতি সহজেই ওয়ালটন পণ্য কিনতে পারবেন। প্রয়োজনে ক্রেতারা কিস্তিতে তাদের পছন্দের পণ্যটি ক্রয় করতে পারবেন। এখন আর অত্র ইউনিয়নের মানুষ কে সীতাকুণ্ড বাজারে গিয়ে তাদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে হবে না। শেখেরহাট বাজারে আসলেই তারা চাহিদানুযায়ী পণ্য ক্রয় করতে পারবে।পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
Admin
এ সংক্রান্ত আরো খবর

