১১৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করেছে র্যাব-৭
১১৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করেছে র্যাব-৭
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
ফেনী হতে চট্টগ্রামে পাচারকালে ১১৯বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) নুরুল আবছার জানান, আমরা গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ফেনী হতে চট্টগ্রামের দিকে আসছে।উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় বুধবার (২ফেব্রুয়ারী) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেক পোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। এ সময় একটি যাত্রীবাহী বাসকে তল্লাশী করে আসামী মোঃ ইসমাইল হোসেন (২২), পিতা-মোঃ দুলাল মিয়া, সাং-সোনাইছা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং মোঃ মেহেরাজ হোসেন (২২), পিতা-মৃত ইলিয়াস হোসেন, সাং-সোনাইছা, থানা-চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাদের’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানো মতে তাদের হেফাজতে থাকা দুইটি ব্যাগের ভিতর হতে ১১৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদের আটক করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকা, চট্টগ্রাম ও চাঁদপুরসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১লক্ষ ২০ হাজার টাকা। আটককৃত আসামীদের কে মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

