চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে চাই
প্রকাশঃ ৫ February ২০২২ | ১০:০৭
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে চাই
ইপিজেড থানা প্রতিনিধিঃ
নগরীর ইপিজেড থানা বন্দরটিলা এলাকায় বাহাদুর শাহ কলোনী মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (৫ফেব্রুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহম্মদ।

তিনি বলেন, আজ (০৫ফেব্রুয়ারী) শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়।
৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মার্কেটের ১৪টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে কাপড়ের দোকান ও মুদির দোকান ছিল বলে স্থায়ী দোকানদারগণ প্রতিবেদক কে জানিয়েছেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

