সীতাকুণ্ডে শিবচতুর্দ্দশী মেলা উদযাপন উপলক্ষে সীতাকুণ্ড মেলা কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুুণ্ডে আগামী ২৮শে ফেব্রুয়ারি ও ২রা মার্চ শিবচতুর্দ্দশী মেলা উদযাপন উপলক্ষে সীতাকুণ্ড মেলা কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হল রুমে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, পৌরসভার মেয়র ও পৌর আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশরাফুল আলম,

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক, পৌর কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী এবং মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবু পলাশ চৌধুরীসহ প্রমুখ। আজকের মেলা কমিটির প্রস্তুতি মূলক সভায় বক্তারা মেলায় আগত তীর্থযাত্রীদের সকল প্রকার সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন।যাতে করে মেলায় কোন বিগ্ন না ঘটে শান্তিপূর্ণ ভাবে যাতে মেলা কার্যক্রম শেষ করা যায় সেজন্য সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুনঃ