সীতাকুণ্ড উপজেলা আঃলীগ এবং ব্ঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃত্বে শহীদ বেদী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
সীতাকুণ্ড উপজেলা আঃলীগ এবং ব্ঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃত্বে শহীদ বেদী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
মহান একুশে আজ। পৃথিবীতে একমাত্র বাঙ্গালী জাতি নিজ ভাষার জন্য জীবন দিয়ে মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠিত করেছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারী রফিক, শফিক সালাম, জব্বার, বরকতসহ অসংখ্য শহীদদের রক্তে পিচ্ছিল কালো রাজপথ রক্তে লাল হয়েছে। ছাত্র শ্রমিক কৃষক বুকের তাজা রক্ত ঢেলে তাদের মায়ের ভাষা বাংলা প্রতিষ্ঠিত করে। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাতৃভাষা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে স্বীকৃতি লাভ করে। বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা। এ ভাষাটিই আমাদের গর্বের ভাষা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে সীতাকুণ্ড কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সীতাকুণ্ড উপজেলা আঃলীসহ অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। সীতাকুণ্ড উপজেলা আঃলীগ আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সভাপতি আব্দল্লাহ আল বাকের ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ৪আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। সঞ্চানালয়ে ছিলেন, ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব রেহান উদ্দীন। বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা আঃলীগের সদস্য গোলাম রব্বানী, সীতাকুণ্ড পৌরসভার মেয়র ও পৌর আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, ৭নং কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ হোসেন চৌধুরী, ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, আঃলীগ নেতা মোঃ ইসহাক, বীরমুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, আঃলীগ নেতা আসলাম হাবীব, আঃলীগ নেতা রতন মিত্র, সাঈদ মিয়া, পৌর আঃলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সামাদ সুমন, আঃলীগ নেতা মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, সীতাকুণ্ড উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ খাঁন, যুবলীগ নেতা মোঃসাইদুর রহমান মারুফ, সাবেক ছাত্রনেতা সোহেল, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ এর সভাপতি শিহাব উদ্দীন, ও সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলানীসহ সীতাকুণ্ড উপজেলার প্রতিটি ইউনিয়ন আঃলীগের সভাপতি সাধারণ সম্পাদক, প্রতিটি ওয়ার্ড আঃলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একইদিনে শহীদ বেদী ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সীতাকুণ্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন। চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ খাঁন এর নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা জাতির শ্রেষ্ঠ সন্তান কয়েকজন বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে সীতাকুণ্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সীতাকুণ্ড পৌরসভা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ডাঃ রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার নুরুল গণি নিজামী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নুর মোহাম্মদ, রবিউল হোসেন চৌধুরী, মোঃজাহাঙ্গীর আলম,জোবায়ের চৌধুরী লাতু, নুরুল আলম, নোয়ামিয়া কন্ট্রাক্টর, জামাল উদ্দীন, জাহাঙ্গীর আলম, সালাউদ্দিন, মোরশেদ হোসেন, মোহাম্মদ হারুন, ফারুখ, শুভ, ইব্রাহিম খলিল, মোঃ ইকবাল হোসেন, শামীমা আক্তার লাভলী, কামরুন্নাহার নীলু, মোঃ আলমগীর, শাহ আলম, ইসমাইল হোসেন, আবুল হাশেম সওদাগর, জয়নাল আবেদীন, খলিলুর রহমান খোকন, রফিকুল ইসলাম চাকলাদার, মোঃ জাকির হোসেন, শেখ মোহাম্মদ আলফাজসহ প্রমুখ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

