করোনা টিকা প্রদানে চসিকের বন্দর ইপিআই জোন সাফল্য রাখায় র্যাব-৭’র সম্মাননা
করোনা টিকা প্রদানে চসিকের বন্দর ইপিআই জোন সাফল্য রাখায় র্যাব-৭’র সম্মাননা
মহানগর সংবাদদাতাঃ
চট্টগ্রাম নগরীতে ৩য় দফায় করোনা ভাইরাসের গণ টিকা কার্যক্রম গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬শে ফেব্রুয়ারি পযর্ন্ত বন্দরটিলা ম্যাটারনিটি হাসপাতাল তদারকি ও দিক নির্দেশনায় কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কর্মসূচির আহবায়ক ও চসিক কাউন্সিলর, সিডিএ বোর্ডের সদস্য জিয়াউল হক সুমনের চূড়ান্ত পরামর্শে গত দুটি পর্বের ন্যায় ৩য় দফাও ভালো ভাবে টিকা প্রদানে কাজ করে যাচ্ছে বন্দর ইপিআই জোন।

আজ (২৩ফেব্রুয়ারি) দ্বিতয় দিবসে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। জোনাল মেডিকেল অফিসার ডাঃ হাসান মুরাদ চৌধুরী বলেন, লোকজন মনে করেছে আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে, এমন ঘোষণা জানার পর থেকেই ৩য় দাফে প্রতিটি টিকা কেন্দ্রে করোনার প্রথম ডোজের টিকা নিতে লোকজনকে ভিড় করতে দেখা গেছে। ৩৯ নং ওয়ার্ডে প্রথম ডোজের টিকা প্রদানের কেন্দ্র কাটাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমতে থাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে কোভিড-১৯এর টিকা টিম, আরবান ভলান্টিয়ার সদস্যবৃন্দসহ নিরলস ভাবে কাজ করে সাফল্য বজায় রাখার জন্য চেষ্টা করছেন। এদিকে বন্দর জোনের কাজের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম র্যাব-৭ (কোম্পানী-অধিনায়ক) এর দপ্তর থেকে একটি সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে বলে জোনের টিকা টেকনেশিয়ান নাজিম উদ্দিন সংবাদ মাধ্যম কে জানান।
এছাড়া বুধবার দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে উপচেপড়া ভিড় দেখা যায়। টিকা দিতে আসা ব্যাক্তিরা জানান, রেজিস্ট্রেশন করার পরও এসএমএস না আসায় তারা প্রথম ডোজের টিকা এখনো গ্রহণ করতে পারেনি। চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বলেন, চট্টগ্রামসহ এই বিভাগের ১১ জেলায় আগামী ২৬ ফেব্রুয়ারির পর টিকার প্রথম ডোজ প্রদান বন্ধ হয়ে যাবে। তাই সবাইকে ২৬ ফেব্রুয়ারির আগেই টিকা গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, যারা টিকার প্রথম ডোজ গ্রহণ করবে না তারা টিকার সনদ পাবেন না। টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে। সবাইকে টিকার আওতায় আনতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। আর বন্দর ইপিআই জোনের আওতায় ২৬,৩৭, ৩৮, ৩৯,৪০ ও ৪১নং ওয়ার্ডে বসবাসরত নাগরিক এবং তিনটি শিল্প জোন, ২টি সার্ভিস জোন(তথা) নৌ ও বিমান ঘাটিতে করোনা টিকা প্রদান কার্যক্রম এই জোন সফল ভাবে কাজ করে যাচ্ছেন বলে অবগত করলেন চসিক কাউন্সিলর জিয়াউল হক সুমন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

