নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
আরজুন নাহারঃ
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি প্রতিবাদের জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সমর্থিত জাতীয় যুব জোট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অদ্য ১২মার্চ বিকাল ৫ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে যুব জোট চট্টগ্রাম মহানগরের সভাপতি এস.এম মঈনুল আলম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা বাবু সুযশময় চৌধুরী, মহানগর জাসাদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক জোট নেতা হাসান শহীদ রানা, যুব জোট নেতা রেজাউল করিম আগ্রাবাদী, মোঃ আরিফ, মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তাগণ অবিলম্বে দ্রব্য মূল্য উর্ধ্বগতির জন্য দায়ি সিন্ডিকেড ব্যবসায়ীদের কঠোর হস্তে দমনের জন্য সরকারের প্রতি দাবী জানান এবং আমদানীকৃত দ্রব্য মূল্য থেকে ভ্যাট, ট্যাক্স কমানোর সুফল যাতে জনগণ পাই সে ব্যাপারে কঠোর নজরদাবী করার দাবী জানানো হয়।
Admin
এ সংক্রান্ত আরো খবর

