সীতাকুণ্ডে মোটরসাইকেল চুরি চক্রের চার সদস্য গ্রেফতার
সীতাকুণ্ডে মোটরসাইকেল চুরি চক্রের চার সদস্য গ্রেফতার
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটর সাইকেলসহ ৪ চোরকে গ্রেফতার করেছে। সীতাকুণ্ড মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার (১৬মার্চ) দুপুরে গ্রেফতারকৃত চোরদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, জয়নাল আবেদীন(৩০) তার বাড়ী গাইবান্ধা জেলার ১ নং ইউনিয়ন মালিবাড়ী পুকুর পাড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও অপর আসামী সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের মধ্যমপাড়ার ডাক্তার জাকির আহম্মদের ছেলে মোহাম্মদ সোলাইমান (২০)। অপর দিকে বিভিন্ন চুরি মামলার আরো ২ চোরকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
থানা সূত্রে আরো জানা যায়, গত বৃহস্পতিবার ১০মার্চ রাত জিপিএইচ ইস্পাত কারখানার শ্রমিক তোকাম্মেল হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলটি বাসা থেকে চুরির হয়ে যায়। পরে সেই অজ্ঞাত নামা ব্যক্তিদের দায়ী করে থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ এমরান হোসেন জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় ও গোপন তথ্যের ভিত্তিতে মোটর সাইকেলসহ ৪ জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

