চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলায় লরীর ধাক্কায় রিকশা আরোহী বাবা ও ছেলে নিহত
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলায় লরীর ধাক্কায় রিকশা আরোহী বাবা ও ছেলে নিহত
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় কন্টেইনারবাহী লরীর ধাক্কায় রিকশা আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৯এপ্রিল) সকাল ১১টায় বন্দরটিলা শাহ প্লাজা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, পিতা আবু সালেহ (৩৮) ও ছেলে আব্দুল মোমিন (৫)। এ ঘটনায় আবু সালেহর স্ত্রী, আরেক ছেলে এবং রিকশাচালক আহত হয়েছে। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনাস্থলে থাকা ইপিজেড থানার ওসি (তদন্ত) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পতেঙ্গা স্টিল মিল থেকে কেনাকাটা করতে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে রিকশা যোগে ইপিজেডস্থ বে শপিং সেন্টারে যাচ্ছিল আবু সালেহ। এ সময় তাদের রিকশা বন্দরটিলায় পৌছলে পিছন থেকে একটি বন্টেইনারবাহী লরী রিকশাটিকে চাপা দিলে এটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে বাবা ও ছেলে দুইজন নিহত হয়। ৩ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন বিক্ষুদ্ধ জনতা কভার্ডভ্যানটি ভাঙচুর করে এবং যানচলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। একারণে কিছু সময়ের জন্য সড়কে যানচলাচল বন্ধ ছিল।
Admin
এ সংক্রান্ত আরো খবর

