পতেঙ্গায় মিশন গ্রুফের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা স্টিল মিল বাজার এলাকায় কিছু সংখ্যক তরুণ ছাত্র-ছাত্রীরা স্ব-উদ্যোগে মিশন গ্রুপ নাম করণে মিশন শুরু করেছে অসহায় ও হত-দরিদ্র প্রকল্প গঠন করে, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্টি কে মূল ধারায় ফিরে আনতে এবং আত্ম উন্নয়ন নির্ভরশীল করতে। তাদের ৩য় মিশন স্টিল মিল বাজার (আরাফাত গলি)’র সম্মুখে ২২এপ্রিল, শুক্রবার দুপুরে প্রায় ”৪ শত হত-দরিদ্র” কে ঈদ উপহার তুলে দিয়ে সবার সাথে মিলে ঈদ আনন্দ উপভোগ করি।

মিশনের তরুণ উদ্যোক্তা তানজিন বিনতে (লিমা), ইমরান হোসেন রাব্বি, মোঃ আরাফাত, মোঃ রাজু, মোঃ নবী আলম সাকিব, আব্দুল্লাহ আল- নোমান, আশিকুর রহমান, আফরিন সুলতানা, খিসা ইয়াছমিন সহ গ্রুপের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। ব্যতিক্রম এই ঈদ উপহার বিতরণে-টোকেন প্রাপ্ত ব্যক্তিরা নির্ধারিত স্থানে লাইনে লাইনে এসে পরিবারের জন্য যেকোন একটি পছন্দের জিনিস নিজ হাতে তুলে নিবেন। উপহারে ২বছরের শিশু থেকে ৭০-৮০বছরের বয়বৃদ্ধার জন্য ঈদের নিত্য-নতুন কাপড় সাজিয়ে রাখা থেকে অসহায় ব্যক্তিরা গ্রহণ করছেন। তারা প্রতি ৬-৭মাসের মধ্যে নগরীর বিভিন্ন স্পর্টে এই ব্যতিক্রম কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ