নীবর মৃত্যু চাই
প্রদীপ দও
নিকষ অমাবস্বায় নেই প্রীতি,
ফুটফুটে জ্যোৎনায় ভেসে যাক চর;
কোন হল্লা বা এ্যাম্বুলেন্স এর তীক্ষ্ণস্বর
চাইনা,বিনম্র থাকুক প্রকৃতি।
একটু নিরাবতা তো চাইতেই পারি,
সময়ের,আচড় কাটা জীবনের গায়ে;
একটু স্বস্ত্যয়ন আশা করতেই পারি,
চাঁদের আলোতে পথ চলে অশরীরি।
অমরত্বের লোভে ছোটা পোষাবেনা
ক্ষুদ্র জীবনে,ভগ্নাংশটুকুই না হয় পাই;
তবুও তো শেষবাঁকে ঘোরা হল,
যেখানে যাবার কথা ছিলনা!
পেট্রোল বোমা অথবা বন্দুক
যুদ্ধ নয়,নিরব মৃত্যুচাই।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ