৮ লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
৮ লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি হাঁওড়ে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জাল আটক করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (২৩মে) সকালে কাশিয়ানী উপজেলার মধুমতি হাঁওড়ে এ অভিযান চালানো হয়। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, মধুমতি হাঁওড়ে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় হাঁওড় থেকে ৮ লাখ টাকা মূল্যের ২০টি চায়না ম্যাজিক জাল, ৮টি চারপাটা জাল ও ৫’শ মিটার কারেন্ট জাল, একটি বেড়া জালসহ প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম লৎফর রহমান উপস্থিত ছিলেন। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ করতে আগামীতেও এ অভিযান চলবে বলে জানান কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
Admin
এ সংক্রান্ত আরো খবর

