সেচ্চাসেবী সংগঠন’র ১১ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
নতুন ভোটার তথ্য হালনাগাদে রক্তের গ্রুপিং ভোগান্তি দূর করার লক্ষ্যে লক্ষ্মীপু্রে বিনোদধর্মপুর ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে ১১ তম বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা হয়েছে। শনিবার (৩১মে) দুপুর ২ টা থেকে ১৫ নং লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজারে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেন বিনোদধর্মপুর ব্লাড ডোনেট ক্লাবের সেচ্চাসেবীগন। এই সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা-মোঃ সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক-মোঃ জহিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন, সহ সাধারণ সম্পাদক-সাকিব হোসেন, পরিচালক সম্পাদক-পারভেজ আহমেদ শামীম, স্বাস্থ্য ও রক্তদান বিষয়ক সম্পাদক-মোঃ ফজলুর রহমান,

ধর্ম বিষয়ক সম্পাদক-হাফেজ মেজবাহ উদ্দিন, দপ্তর সম্পাদক-মোঃ রিপাত হোসেন, প্রচার সম্পাদক-মাহে আলম জিদান, সদস্য মাইনুল হাসান.
ঐক্যবদ্ধ ১৫ এর সভাপতি-মোঃ মঞ্জু হোসেন, সাধারণ সম্পাদক-বিজয় মাহমুদ, এছাড়াও উপস্থিত ছিলেন রাব্বিন আহমেদ, অর্ণব মাহমুদ সোহাগ, ইমরান হোসেন সহ আরো অনেকে। জানা যায় যে, বিনোদধর্মপুর ব্লাড ডোনেট ক্লাব সেচ্চাসেবী সংগঠনটি এই মাসে ৪টি ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সহ মোট ১১ টি ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছেন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড ও বিনামূল্য রোগীদের প্রায়ই ৩৫০ ব্যাগ রক্তব্যবস্থা করা সহ নানান জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুনঃ