সীতাকুণ্ডে সাদুল্লাহ মুন্সি সড়কের মেরামতের কাজ শেষে উদ্বোধন
সীতাকুণ্ডে সাদুল্লাহ মুন্সি সড়কের মেরামতের কাজ শেষে উদ্বোধন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাদুল্লাহ মুন্সি সড়ক মেরামতের কাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৩জুন) দুপুর ২টার দিকে সীতাকুণ্ড উপজেলা রাজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে ৯৭০ মিটার লম্বা গ্রামীণ সড়কটি উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন।
সড়কটি উদ্বোধন করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, ১০নং সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ, ১০নং সলিমপুর ইউনিয়ন আঃলীগের সভাপতি গোলাম মহিউদ্দীন, যুবলীগ নেতা সাইদুর রহমান মারুফ, যুবলীগ নেতা আসলাম হাবীব ঠিকাদার মোঃ আলাউদ্দীন মোঃ টিটুসহ ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মিবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের পুরুষ ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যাবৃন্দ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

