সীতাকুণ্ডে ঈদুল আজহাকে সামনে রেখে কুমিরা-সন্দ্বীপ ঘাটে নৌ-পুলিশের সেবা ক্যাম্প চালু
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নস্থ কুমিরা-সন্দ্বীপ ঘাটে নিরাপদ যাত্রী পারাপারে কুমিরা নৌ-পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ সেবা ক্যাম্প খোলা হয়েছে। নৌ-পথের যাত্রী ও নৌ-যানের নিরাপত্তা এবং নদী-পথের সুরক্ষায় জন সচেতনতা তৈরীর লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদ নৌ-পরিবহণ ব্যবস্থা সুনিশ্চিতকরণও নৌ-পথে ঈদ যাত্রা নৌ-দূর্ঘটনা রোধে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

এ বিষয়ে কুমিরা নৌ পুলিশের ওসি মোঃ একরাম উল্লাহ দৈনিক নব দেশ বার্তাকে বলেন, কুমিরা-সন্দ্বীপ নৌরুটে ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় করতে বিশেষ সেবা ক্যাম্প চালু করা হয়েছে। যাত্রীদের শত ভাগ লাইভ জ্যাকেট নিশ্চিত করণ, অতিরিক্ত যাত্রী ধারণ থেকে বিরত থাকা, সুষ্ঠুভাবে টিকেটের ব্যবস্থা করা, মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা করা, অতিরিক্ত ভাড়া আদায় না করা, যাত্রী হয়রানি বন্ধসহ নৌ-পথের নিরাপত্তার জন্যে বিভিন্ন সচেতনতা মূলক কাযক্রম পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুনঃ