নিউইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেল ড.মনিরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

নিউইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সম্পাদক, লেখক ও সাংবাদিক মোঃ নাসির। গত সোমবার ২২ আগষ্ট দুপুর ১টায় নিউইয়র্ক বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, দৈনিক নব দেশ বার্তা পত্রিকার সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।

এসময় কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামের সাথে সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাংবাদিক মোঃ নাসির-এর কিছুক্ষন দূতাবাসের সার্বিক বাংলাদেশীদের সেবা নিয়ে কথা হয়। সাক্ষাতকালে মোঃ নাসির বলেন, অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দৃষ্টিভঙ্গি বিনিময় হয়, কর্মক্ষেত্রের অর্জন আসলে নির্ভর করে কথায় ও কাজে মিল থাকার উপর উনার বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ আমাকে মুগ্ধ করেছে। “বৃক্ষ তোমার নাম কি-ফলে পরিচয়”।

একজন আদর্শ শিক্ষকের মতোই আচরন ও শিষ্টাচারে সমৃদ্ধ কনসাল জেনারেল Behavior। অবশ্য তিনি একসময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। এমনই একজন মানুষ যার মনের ইচ্ছা, শক্তি, সামর্থ্য এবং নিজ দায়বদ্ধতায় থেকেই দেশ ও বাংগালী সমাজের জন্য কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুনঃ