চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে আজ ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় সমিতির সভাপতি বাবু নিতাই চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আয়কর পরিপত্র ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট কার্যক্রমের মাধ্যমে আয়করের ক্ষেত্রে আনীত পরিবর্তন সম্পর্কিত স্পষ্টীকরণের উপর আলোচনা সভা সমিতির ১নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ এরাদাত উল্লাহ, এফসিএ সম্মানিত আলোচক আয়কর পরিপত্র ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট কার্যক্রমের আওতায় আয়কর আইন, বিধি ও প্রজ্ঞাপনের মাধ্যমে আনীত পরিবর্তন সম্পর্কিত স্পষ্টীকরণ এর উপর আলোচনা করেন। পরবর্তীতে মুখ্য আলোচক উপস্থিত হওয়ার আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত সদস্যগণ আয়কর পরিপত্র ২০২২-২০২৩ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি যথাক্রমে আলহাজ্ব এস.জোহা চৌধুরী, এড.এম. মহিউদ্দিন সারোয়ার আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস, এড.আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, এড.আলহাজ্ব আব্দুল ওয়াহাব, জয়শান্ত বিকাশ বড়ুয়া, আলহাজ্ব মোহাম্মদ মুছা, এড. মোস্তাফা কামাল মনসুর ও এড.মোঃ ওমর ফারুক, প্রাক্তন সাধারন সম্পাদক এড. মোঃ আব্দুল বারী আলহাজ্ব মোঃ নূর হোসেন, মোঃ মমিনুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীর আলম,
কার্যকরী সংসদের কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে এ.এম. শাহেদ চৌধুরী, এড.মিসেস ফৌজিয়া খানম, মুহাম্মদ আজমুল হক মামুন, এড.মোঃ আকবর হোসেন মিলাদ, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোঃ দিদারুল আলম (আকাশ), মোঃ আজিজুর রহমান, মিসেস পারুল আক্তার, মোজাফফর হোসেন রাহাত, মোহাম্মদ ইয়াসিন ও মোঃ মামুনুর রশিদ এবং সিনিয়র আইনজীবী সহ বিপুলসংখ্যক সদস্যবৃন্দ।
Admin
এ সংক্রান্ত আরো খবর

