৬ মাসের সাজা এড়াতে আত্নগোপনে ৮ বছর অবশেষে গ্রেপ্তার
প্রকাশঃ ২২ September ২০২২ | ২:২৩
৬ মাসের সাজা এড়াতে আত্নগোপনে ৮ বছর অবশেষে গ্রেপ্তার
আদালত প্রতিবেদকঃ
নোয়াখালী জেলার সুধারাম থানার মাদক মামলায় অভিযুক্ত আসামী মোঃ জিয়া গত ১৪/০১/ ২০১৫ ইং তারিখে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং তৎসহ ৫০০০/-টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত হয়। তারপর থেকে পলাতক ছিল উক্ত আসামী।
অবশেষে আজ ২২/০৯/২০২২ (বৃহস্পতিবার) গভীর রাতে আকবর শাহ্ থানা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর ফিরোজ শাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আসামি গ্রেফতার করে পুলিশ আদালতে হাজির করে, জেল হাজতে পাঠানো হয়েছে বলে কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

