ফটিকছড়িতে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করেন—সাদাত

ফটিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ

গত ৪ অক্টোবর মহানবমীতে সনাতনী ধর্মাবলম্বী সাম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফটিকছড়ি বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সাদাত আনোয়ার সাদী।

দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, অসাম্প্রদায়ীক চেতনায় সমৃদ্ধ অগ্রগতির যাত্রা চলমান রাখতে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকার অনুরোধ জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক কমিশনার আবুল কাসেম, প্রবীণ আওয়ামী লীগ নেতা পরেশ চন্দ্র চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দীন, চা শ্রমিক নেতা নিরঞ্জন নাথ মন্টু, জানে আলম, কামাল উদ্দিন, যুবলীগ নেতা মোঃ আলী, এস.এম সাহেদ, হাসানুল করিম রাসেল, রায়হান প্রমুখ।

এ সময় তিনি বিভিন্ন পূজামন্ডপে দুইশতাধিক গরীব-দুস্থদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন। শারদীয় উৎসব বাঙালির উৎসবে পরিণত হয়েছে বলে মতপ্রকাশ করে সাদাত আনোয়ার সাদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ও সুদক্ষ নেতৃত্বের কারণে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বিরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারছে। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যন্য বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতি এই অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে।

নিউজটি শেয়ার করুনঃ