চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার’র উদ্যোগে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধন

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম নগরীর আউটার ষ্টেডিয়াম, কাজির দেউড়ি মাঠে (১০ অক্টোবর) ২০২২ সকাল ১০ঃ৩০ মিনিটে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই)’র উদ্যোগে মাসব্যাপী ৭ম বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা “BITEF-2022″র উদ্বোধন করা হয়।

মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স’র সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে, পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ এবং ত্রিপিটক পাঠ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে। মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এম.পি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) সহ চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালনা পরিষদের পরিচালক ও সদস্যবৃন্দ, মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধি, কর্পোরেট প্রতিনিধি, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খলিলুর রহমান বলেন, আউটার স্টেডিয়ামের উন্মুক্ত প্রাঙ্গনে প্রায় ৮৫ হাজার বর্গফুট আয়তন। প্রায় ২০০টি ছোট বড় দোকান, প্যাভিলিয়ন ৬টি। অন্যান্য দোকানের পাশাপাশি উন্নতমানের খাবার দোকান ও রেষ্টুরেন্ট থাকবে, মেলায় আগত শিশুদের চিত্ত-বিনোদনের জন্য কিডস জোন রাখা হয়েছে, পুরুষ ও মহিলা দর্শনার্থীদের সুবিধার্থে পৃথক ভাবে বাথরুম ও পানি ব্যবহারের ব্যবস্থা রয়েছে, শান্তি শৃঙ্খলা বজায়ে পুলিশের পক্ষ থেকে অস্থায়ী পুলিশ ক্যাম্প সহ নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা রাখা হয়েছে, ফায়ার সার্ভিস বিভাগ থেকে অগ্নি নির্বাপনের জন্য গাড়িও প্রস্তুত থাকবে, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে, রাত ১০টা পর্যন্ত চলবে।

দৈনিক নব দেশ বার্তা / মেলা

নিউজটি শেয়ার করুনঃ