চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের মতবিনিময় সভা
চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের মতবিনিময় সভা
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভুমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সাথে গতকাল ১১ ডিসেম্বর সকালে মন্ত্রীর সার্সনরোডস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি, চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সহ সভাপতি এ এম মাহবুব চৌধুরী। পরিষদের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খানের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্ঠা আবুল বশর ভুঁইয়া, সহ-সভাপতি মোসলেহ উদ্দীন মনসুর, নিবেন্দু বিকাশ চৌধুরী, এড. আবু নাসের চৌধুরী, মহিউদ্দীন চৌধুরী, অচিন্ত্য কুমার দাশ, মোঃ আলী, মোঃ আসিফ ইকবাল, মোঃ ইমতিয়াজ উদ্দীন, মোঃ নাছির উদ্দীন প্রমুখ।
সভায় ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বর্তমান সরকার বিশ্বের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে ক্ষমতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের সরকারের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখার আহবান জানান। এবং তার অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

