বিদায় ঘটনাবহুল ২০২২ সুস্বাগত ২০২৩

এডভোকেট মুহাম্মদ শাহ্ আলমঃ

জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ঘটনাবহুল ২০২২ সালকে বিষন্নচিত্তে বিদায় একই সঙ্গে ২০২৩ সালের নতুন সূর্যোদয়কে সুস্বাগত।

শনিবার ৩১ ডিসেম্ভর ছিল ২০২২ সালের শেষ দিন। সূর্যাস্তের সাথে সাথে কালের গহ্বরে হারিয়ে যায় ২০২২ সাল। মুহূর্তেই স্মৃতিময় অধ্যায়ে পরিণত হয় ২০২২।

কুয়াশাচ্ছন্ন শীতের রজনী অতিক্রান্ত হয়ে রবিবার ভোরের সূর্যোদয়ের সাথে সাথে নতুন বছরের দিগন্ত উন্মোচিত হবে। যাত্রা শুরু হবে নববর্ষ ২০২৩। মানব জীবন থেকে হারিয়ে যাওয়া আরো একটি বছর। ওই হারিয়ে যাওয়া বছরের বৈচিত্র্যময় অভিজ্ঞতা সুখ-দুঃখ, ব্যর্থতা-সাফল্য, আলোচনা- সমালোচনা ঠাসা ছিল বিগত বছরব্যাপী। আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া-ইউক্রেন অভিযানের মধ্যদিয়ে ২০২২ সালের যুদ্ধ- বিগ্রহ, প্রাণহানি বিশ্বব্যাপী গভীর সংকট সৃষ্টি করে।

যার ফলে অর্থনীতিক বিপর্যয়সহ বহু সংকট জটিলতা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে অর্থনীতি ও বানিজ্য নিষেধাজ্ঞার বিরূপ প্রভাব গোটা বিশ্বকে আক্রান্ত করে, শ্রীলংকায় গণআন্দোলনে প্রেসিডেন্ট গোটাবায়ে রাজপক্ষের পদত্যাগ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতি, ইরানে স্বরণকালের বিক্ষোভ, ব্রিটেনে এক বছরে তিন জন প্রধানমন্ত্রী হওয়া, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সহ নানানরকম ঘটনার মধ্যদিয়ে অতিবাহিত হয়।

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারণে বাংলাদেশ ছিল চ্যালেঞ্জের বছর। বিশেষ করে জ্বালানি ও তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, ডলার সংকট ও ব্যাংকিং খাত নিয়ে গুঞ্জন-গুজব, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪৬ বিলিয়ন থেকে ৩৩ বিলিয়নে নেমে আসা, ৮৫ টাকার ডলার ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হওয়া।

রাজনৈতিক অস্থিরতা, বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের নামে মামলা- গ্রেফতার, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার, বিএনপি’র ১০ বিভাগীয় সমাবেশ, ১০ ডিসেম্ভর পল্টনে গণসমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্ভর নয়াপল্টনে সংঘর্ষ, বিএনপি অফিসে পুলিশের অভিযান, শত শত নেতাকর্মীদের গ্রেফতার একই সময়ে আওয়ামীলীগের জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন, বছর ব্যাপী আওয়ামীলীগকে শক্তিশালী করতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরার জন্য সাফল্যের ঝুলিতে পদ্মা সেতু ও মেট্রোরেল উদ্ভোধন দেশের উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে।

২০২২ সাল প্রকৃতিগত নিয়মে আজ বিদায় নেবে প্রবেশ করবে আরেকটি বছর। উল্টাতে হবে গ্রেগরিয়ান বর্ষপঞ্জির পাতা। আনন্দ-বেদনার দ্বৈরথে চড়ে বিদায় নেবে ২০২২।

আগামীকালের ভোরের সূর্যোদয় বার্তা দেবে নতুনের আগামীর, আসবে ২০২৩। মুহূর্তেই স্মৃতিতে পরিণত হবে ফেলে আসা এ বছরের সাফল্য-ব্যর্থতা। তবে নানা বৈচিত্র্যময় ঘটনা-দুর্ঘটনা, সুখ-দুঃখ, আলোচনা-সমালোচনায় ঠাসা ছিল বিগত বছর।

এত কিছুর পরেও আমাদের প্রত্যাশা বিগত বছরের সমস্যা- ব্যর্থতা, গ্লানি ইত্যাদি কাটিয়ে উঠে নতুন বছরে জাতীয় জীবনে সাফল্য নিয়ে আসবো ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুনঃ