ঠাকুরগাঁওয়ে সরকারি চাল কালোবাজারি বিক্রির অভিযোগ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে সরকারী চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে বলে এক সহযোগী ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

জানা যায়, বুধবার (১৫ মার্চ) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালীবাড়ি মহেষপুর এলাকার ফেয়ারপ্রাইজের চাল বিতরণকারী (সহযোগী ডিলার) আনোয়ার হোসেন দুইটি ভেনগাড়ি যোগে চালগুলো কালমেঘে কালোবাজারী করার সময় গুঞ্জুরা বাজারে আটক করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি এরশাদুল ইসলাম সহ স্থানীয় লোকজন।

এই বিষয়ে এরশাদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুবিধাভোগীরা ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো, আমরা মনে করেছিলাম যে চাল গুলো ব্লাকে বিক্রি হচ্ছিল। কিন্ত পরে যখন সুবিধাভোগীরা আমাকে এসে বললো যে তারা সবাই একসাথে ভ্যান গাড়িতে নিয়ে যাচ্ছে তখন ছেড়ে দিয়েছি।

এই বিষয়ে (সহযোগী ডিলার) আনুয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার খরিদ করা চাল ছিল।সহযোগী ডিলার হয়ে কিভাবে (ফেয়ার প্রাইজ) চাল ক্রয় করলেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো কয়টা বস্তা নিছি শুধু, বাকি গুলো বিক্রি করে দিছে, আপনি চাইলে সুবিধাভোগীদের কাছে জানতে পারেন বলে মুঠোফোনের কল টি কেটে দেন।

কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, কালকের বিষয়টি টাকার রফাদফা মাধ্যমে মিমাংসা হয় তবে টাকা গুলো কে বা কাহারা নিয়েছে, এই বিষয়ে আমরা কিছুই জানিনা। তারা আরো বলেন, আমরা শুনতেছি সহযোগী ডিলার আনুয়ার হোসেন বলতেছেন ১২ শত টাকার লাভের আশায় ১০ হাজার টাকা চলে গেলো।

এই বিষয়ে আখানগর ইউনিয়ন চাল ডিলার স্বপন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেনি।

এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রোমান বাদশা বলেন, আমাকে ফেয়ার প্রাইজ চালের বিষয়টি ইউনিয়ন যুবলীগের সভাপতি এশাদুল ইসলাম জানিয়ে ছিলো।

আটককৃত ফেয়ার প্রাইজ চাল মোট ২৪ বস্তা। কিন্তু ঠাকুরগাঁওয়ে কৃষক লীগের সমাবেশ থাকায় আমি ঠাকুরগাঁওয়ে সমাবেশে ছিলাম আসতে পারিনি।

নিউজটি শেয়ার করুনঃ