কামাল নামে এক যুবকের মৃত্যু সড়ক দুর্ঘটনায়
প্রকাশঃ ১৬ May ২০২৩ | ১:১৮
কামাল নামে এক যুবকের মৃত্যু সড়ক দুর্ঘটনায়
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর বন্দর থানাস্থ বারেক বিল্ডিং মোড় এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল চালক মারা গেছেন।
তিনি দক্ষিন পতেঙ্গা মাইছপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন এক ট্রাফিক পুলিশ। তার নাম মো: কামাল উদ্দিন( ৩৮) বলে জানা গেছে।
নিহতের লাশ বর্তমানে বন্দর থানায় আছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

