বঙ্গবন্ধুর আদর্শকে বাঁচাতে আগামীর সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে

হোসেন মিন্টুঃ

জাতির জনক বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ আয়োজিত স্মরণ সভা এবং দোয়া মাহফিল দক্ষিণজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকুরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণজেলা আওয়ামীলীগের সভাপতি পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ছৈয়দুল মোস্তাফা রাজু দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাতকানিয়া পৌর মেয়র মোঃ জোবায়ের, দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সুরেশ দাশ, চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষক লীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সৈয়দ নুরুল আবছার, আবদুর রহিম, যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম চৌধুরী টিপু, সাংগাঠনিক সম্পাদক নুরুল হুদা বুলু, সত্যব্রত বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুল মোনাফ চৌধুরী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আসিফ ইকবাল, সেচ ও প্রযুক্তি সম্পাদক নাজের ফারুকী, আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য মোহাম্মদ ইদ্রিস পানু, আলী ওসমান, আবদুর রাজ্জাক, মোঃ ইউনুস চৌধুরী, আবদুস সবুর, বোয়ালখালী উপজেলা কৃষকলীগের সভাপতি, শফিকুল ইসলাম, সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পটিয়া উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ছৈয়দ মিয়া হাসান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ নাছির উদ্দীন আহমদ, লোহাগাড়া উপজেলা কৃষক লীগের সহ সভাপতি, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ.ওয়াহেদ, বোয়ালখালী উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বকুল প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল কাদের৷ সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বাঙালীর হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকবে। বঙ্গবন্ধুর আদর্শিক চেতনা প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে বহমান থাকবে। তিনি বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্খিত উন্নয়নের দিকে চুড়ান্তভাবে এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়া সুনিশ্চিত করতে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিক করার জন্য এখন প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ শুরু করে দিতে হবে। সরকারের উন্নয়নের তথ্যগুলো সাধারণ মানুষের মাঝে পৌঁছাতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধুর শারীরিকভাবে মৃত্যু হলেও আদর্শিক মুজিব আমাদের হৃদয়ে সবসময় চিরজাগ্রত ও চির শ্রদ্ধার নেতা হয়ে থাকবে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আমাদেরকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন বিএনপি জামাত তথা স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী পরিবারের সকল অঙ্গসংগঠন ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুনঃ