মেসার্স তৈয়্যবিয়া ফার্মের মিলাদুন্নবী (দ.) ও খতমে বোখারী শরীফে মাহফিলে আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল ক্বাদেরী

হোসেন মিন্টুঃ

রাসুলে পাক (দ.) কে আল্লাহ রাব্বুল ইজ্জত সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন।

৫ অক্টোবর বৃহস্পতিবার নগরীর স্টেশনরোড়স্থ ফলমন্ডীতে প্রতি বৎসরের ন্যায় এবার ও মেসার্স তৈয়্যবীয়া ফার্মের চেয়ারম্যান ও ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক অলি প্রেমিক আশেকে রাসুল (দ.) বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন আরিফ (প্রকাশ আরিফ সাহেব)’র ব্যবস্থাপনায় আনোয়ারা বরুম চড়াস্থ খানাকায়ে চিশতিয়া শাহ মোহছেন আউলিয়া নুরীয়ার প্রতিষ্ঠাতা আহলা দরবার শরীফের অন্যতম ফয়েজ প্রাপ্ত আধ্যাত্বিক ব্যাক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব মাস্তানের সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ও খতমে বোখারী শরীফ মেসার্স তৈয়্যবীয়া ফার্মের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী (মা:জী:আ:) অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, আল্লামা ফরিদুল আলম রেজভী, আল্লামা ইউনুস রজভী, আব্দুল আজীজ আনোয়ারী, আল্লামা এম এ মাবুদ, ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক চৌধুরী, “ইমাম শেরে বাংলা” এর সম্পাদক মাওলা আবু মোছা ক্বাদেরী, ডক্টর জাফর উল্লাহ, বিশিষ্ট আইনজীবী এডভোকেট নাসির উদ্দীন, আব্দুর রহিম সওদাগর।

মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে আল্লামা হাফেজ আশরাফুজজামান আল ক্বাদেরী বলেন, রাসুলে পাক (দ.) এর শুভাগমনের সময়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন অত্যন্ত বরকতময় এ বরকতময় দিনকে স্বরণ করে আশেকে রাসুল (দ.) অলি প্রেমিক মেসার্স তৈয়্যবীয়া ফার্মের চেয়ারম্যান  মোহাম্মদ আলী হোসেন আরিফ সাহেব এ মহান পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ,) উদ্যাপন এবং এ উপলক্ষে খতমে বোখারী শরীফের আয়োজন করেছেন, তা সমগ্র সৃষ্টির রহমত হিসেবে প্রেরিত রাসুল এ পাক (দ.)’র দরবারে যেন কবুল হয়, তার জন্য বিশেষ মোনাজাত করা হয়। কিন্তু আজ একটি শ্রেণী মিলাদুন্নবী (দ.) কে প্রশ্নবিদ্য করার চেষ্টায় লিপ্ত এ চক্রের কবল থেকে ইসলাম তথা সুন্নীয়তকে রক্ষায় সমগ্র সুন্নী আলেম সমাজকে আরো অগ্রণী ভূমিকা পালন করার জন্য আল্লামা আশরাফুজ্জামান আল ক্বাদেরী  সাহেব আহবান জানান।

পরিশেষে মিলাদ, কিয়াম, তাবারুক বিতরণ ও আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুনঃ