চট্টগ্রাম-১২ (পটিয়া) আওয়ামী লীগ”র কোন্দল কাজে লাগিয়ে বিএনপি আসনটি পুনরুদ্ধারে সক্রিয়
চট্টগ্রাম-১২ (পটিয়া) আওয়ামী লীগ”র কোন্দল কাজে লাগিয়ে বিএনপি আসনটি পুনরুদ্ধারে সক্রিয়
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্র্রাম-১২ (পটিয়ার) সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা লবিং শুরু করেছেন। এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিভক্তির প্রকাশ্য রূপ নিয়েছে। তিন ধারায় ভাগ হয়ে পড়েছে দলটির নেতা-কর্মীরা। একে অপরের বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত। তারা দীর্ঘদিন গ্রুপিং, পাল্টাপাল্টি বক্তব্য ও শোডাউন ক্রমেই মাঠ সরব হয়ে উঠে। তারা দলীয় সভা-সমাবেশ ও গণসংযোগে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন।
আওয়ামী লীগ কোন্দল প্রভাব পড়েছে তৃণমূলে। আসন্ন নির্বাচনে জয় পেতে দলের নেতাকর্মীদের নিয়ে নিজ ঘর গোছাতে হবে। বর্তমান সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরী চতুর্থ বারে মতো মনোনয়ন দৌড়ে এগিয়ে এবং ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পর পর তৃতীয় বার নির্বাচিত হন। তিনি তার নেতৃত্বে এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম চোখে পড়ার মতো। তৃণমূল আওয়ামী লীগ কোন্দল কাজে লাগিয়ে বিএনপি আসনটি পুনরুদ্ধারে চেষ্টা। সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় ১৯৯১ সাল থেকে টানা তিনবার এখানে হেরেছে নৌকা। ২০০৮ সালে প্রতিদ্বন্ধী প্রার্থী বিএনপির সাবেক সংসদ গাজী শাহজাহান জুয়েলকে ৩৫ হাজার ভোটের পরাজিত করে শামসুল হক চৌধুরী নৌকা জয়ী হন। ২০১৪ সালেও শামসুল হক চৌধুরী জাতীয় পাটির প্রার্থী সিরাজুল ইসলামকে পরাজিত করে নৌকা জয়ী হন এবং ২০১৮ সালে প্রতিদ্বন্ধী প্রার্থী পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম (ধানের শীর্ষ) কে পরাজিত করে নৌকার প্রার্থী শামসুল হক চৌধুরী জয়ী হন। এবারও তিনি ২০২৪ সালে চতুর্থ বারের মতো নৌকার প্রার্থী হিসেবে শক্ত আসনে। অপর দিকে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জয়ী হন দক্ষিণ জেলার বিএনপির সাবেক সংসদ গাজী শাহজাহান জুয়েল। তবে আবারও ২০২৪ সালের নির্বাচনে নৌকার মাঝি শামসুল হক চৌধুরী ও ধানের শীষ এনামুল হক এনাম মুখোমুখি হবেন বলে, এমনটাই মনে করেন স্থানীয় ভোটাররা।
পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নসহ একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ। ১৯৭৩ সালে আ’লীগ থেকে নির্বাচিত হন নুরুল ইসলাম চৌধুরী, ১৯৭৯ সালে বিএনপি থেকে নির্বাচিত হন নজরুল ইসলাম, ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হন চৌধুরী হারুনুর রশিদ, ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হন সিরাজুল ইসলাম চৌধুরী ও ১৯৯১ সালে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস.এম. ইউসুফ। তিনি বিএনপির প্রয়াত শাহজাহান মন্টুর কাছে পরাজিত হন। ১৯৯৬ ও ২০০১ সালে নৌকার প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি প্রয়াত মোছলিম উদ্দিন আহমদ দু”বার তিনি বিএনপির সাবেক সংসদ গাজী শাহজাহান জুয়েলের কাছে পরাজিত হন। প্রয়াত মোছলিম উদ্দিন পাশে বোয়ালখালী উপজেলার বাসিন্দা। এ নিয়ে পটিয়ায় আঞ্চলিক জোয়ার উঠে। ফলে দু”বারই দলের মধ্যে আওয়ামী লীগ কোন্দল তৈরী হয়। ঐ কোন্দল দীর্ঘদিন অব্যাহত থাকলেও বর্তমানে পরিস্থিতি অনেকটা সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর নিয়ন্ত্রণে রয়েছে।
শামসুল হক চৌধুরী এমপি বলেন, ২০০৮ সাল থেকে টানা তিন বার এ আসনে সংসদ সদস্য হিসেবে সাড়ে ৭ হাজার কোটি টাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। পটিয়াবাসী আমার উন্নয়ন কাজে মুল্যায়ণ করবেন। মাঠে সক্রিয় রয়েছি। স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠন তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। এবারও এ আসনে শক্ত প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয় হবো। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন ঘোষণা করবেন। ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে কাজ করব।
যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বদিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে পটিয়ায় অপরাজনীতি চলছে। এখানে নেতৃত্ব শুন্যতা বিরাজ করছে। তৃর্ণমুল থেকে তিলে তিলে গড়ে উঠা। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। মানুষের উন্নয়নে জন্য রাজনীতিতে এসেছি। নৌকার হকদার হিসেবে সংসদ সদস্য্য পদে দেখতে চাই পটিয়াবাসী। মাঠে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে দুঃসময়ে দলের হাল ধরেছি। নির্বাচিত হলে পটিয়ার হারানো গৌরব ফিরিয়ে আনবো। জয়ের বিষয়ে চ্যালেঞ্চ নিতে প্রস্তুত। পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ বলেন, পর পর দু’বার আমি পটিয়া পৌরসভার মেয়র পদে প্রতিদ্ধন্ধী করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রথম শ্রেনীর পৌর শহর উন্নীত করে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। দলীয় সভা-সমাবেশে ও গণসংযোগে সরকারের কর্মকান্ড ভোটারদের মাঝে তুলে ধরেছি। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করব। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ নাসির বলেন, ভোটারদের মন জয় করে ও কেন্দ্র ঘোষিত রাজনৈতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ ও গনসংযোগে মাঠে সরব রয়েছি। জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।
অপর দিকে বিএনপির সাবেক সংসদ গাজী শাহাজাহান জুয়েল বলেন, পটিয়ায় যা উন্নয়ন হয়েছে তার বিএনপির আমলে হয়েছে। দল আমার উপর আস্থাশীল। নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় রয়েছি। পুনরুদ্ধারে শতভাগ নিশ্চিত। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক এনাম বলেন, সরকারের মামলা-হামলা অব্যাহত থাকায় নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপির অঙ্গসংগঠন তার নেতৃত্বের আস্থাশীল। মাঠে সক্রিয় রয়েছি। দুঃসময়ে দলের হাল ধরেছি। ২০১৮ সালে আমি বিপুল ভোটে জয় হয়েও নৌকার আমার ফল ছিনিয়ে নেই।এবারও শক্ত অবস্থানে রয়েছি। জয় নিশ্চিত। নজির আহমদ ফাউন্ডেশন চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে আ’লীগের রাজনীতির কর্মকান্ডে সম্পৃক্ত। করোনা কালে খাদ্য সামগ্রী সহায়তা ও অক্সিজেন সিলিন্ডার দিয়ে অসহায় লোকজনের পাশে রয়েছি, উন্নয়নে জন্য রাজনৈতিতে এসেছি। মনোনয়ন পেলে সুনিশ্চিত ও জাতীয় দলের সাবেক ফুটবলার সত্যজিৎ দাশ রুপু বলেন, গণসংযোগ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। দীর্ঘদিন মাঠে সক্রিয় রয়েছি। দল থেকে মনোনয়ন পেলে জয়ের আশা শতভাগ।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরী, বিএনপির সাবেক সংসদ গাজী শাহজাহান জুয়েল, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক এনাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগ সহ-সভাপতি মোহাম্মদ নাসির, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, নজির আহমদ ফাউন্ডেশন চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী ও জাতীয় দলের সাবেক ফুটবলার সত্যজিৎ দাশ রুপু।

