উলিপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
প্রকাশঃ ২৫ November ২০২৩ | ৬:৩৯
উলিপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আকিদুল ইসলাম আকাশ (৪২)কে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি পৌরসভার রামদাস ধনিরাম এলাকার আনোয়ারুল ইসলামের পুত্র।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এএসআই আরিফুল ইসলাম, কং হারুন অর রশীদসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে রামদাস ধনিরাম গ্রামের মাঝিপাড়া থেকে আকিদুল ইসলাম আকাশকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

