পটিয়া মহিলা আ”লীগ বর্ধিত সভায় নৌকার প্রার্থী মোতাহের

সুজিত দত্ত, স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম-১২(পটিয়া) আসন আ’লীগ সংসদ পদপ্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সু-নিশ্চিত করেছেন। এক সময়ে নারীদের তেমন মর্যাদা না থাকলেও সংসদের স্পীকারসহ বিভিন্ন মন্ত্রনালয়ে একাধিক মন্ত্রী, এমপি, সচিব, ডিসি, এসপি এবং ইউএনও সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বর্পূণ পদে নারী পদায়ন করেছেন। নারীদের বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যার ধারাবাহিকতায় আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। নৌকার চলমান গনজোয়ারকে সফলতায় এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি গতকাল পটিয়া কমিউনিটি সেন্টারে উপজেলা মহিলা আওয়ামী লীগ বর্ধিত সভায় কথা গুলো বলেন। পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নুরনাহার করিমের সভাপতিত্বে ও সম্পাদক সাজেদা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক এমপি চেমন আরা তৈয়ব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকম সামশুজ্জমান চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌর মেয়র আইয়ুব বাবুল, আ’লীগ নেতা আবদুল খালেক, মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, মো: নাছির উদ্দিন, চৌধুরী আবুল কালাম আজাদ, নুরুল করিম, যুবলীগ নেতা রাজু দাশ হিরো, নুর আলম ছিদ্দিকী, আবু সাদাত সায়েম, রফিকুল আলম, দিদারুল আলম, মহিলা আ’লীগ নেত্রী জীবন আরা বেগম রুবি, জেসমিন আকতার, কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াসমিন আকতার চৌধুরী, হোসনে আকতার, রিংকি দেব, রোকসানা, মনজুরা, ছকিনা বেগম, রাখি আকতার, রোজি বেগম, ফরিদা ইয়াসমিন, আকলিমা বেগম, হাসিনা বেগম, ফেরদৌস বেগম, রুমা আকতার, বেবী আকতার, ঝর্ণা দত্ত, আমজুমান আরা বেগম, অর্তিকা বড়ুয়া, বিলকিজ বেগম, নার্গিস আকতার, লাভলী বেগম, জোসনা বেগম, মিংকী চৌধুরী, জেসমিন আকতার প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ