চট্টগ্রাম মহানগরে ইসতিসকার নামাজ আদায় করেছে নগরবাসী
প্রকাশঃ ২৭ April ২০২৪ | ৫:৫১
চট্টগ্রাম মহানগরে ইসতিসকার নামাজ আদায় করেছে নগরবাসী
হোসেন মিন্টু
অনাবৃষ্টি, খড়া, প্রচন্ড তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির আশায় চট্টগ্রাম মহানগরে ইসতিসকার নামাজ আদায় করেছে নগরবাসীরা। দামপাড়া ওয়াসা মোড়স্থ জমিয়াতুল ফালাহ ময়দানে এই নামাজ আদায় করে মুসল্লিরা। নামাজ শেষে জীবনের করা ভুলত্রুটির ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করে মুসল্লিরা। মুসুল্লিরা বলেন, ‘আমরা পুরোপুরি সুন্নত পালন করেছি। সেজন্য সালাতুল ইসতিসকা আদায় করেছি। দোয়া করে ক্ষমাপ্রার্থনা করেছি। আল্লাহ যেন আমাদের মাফ করে বৃষ্টি দেন সে আশায়।’ আরো বলেন, গত কয়েক দিনে অসহনীয় গরম পড়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নেই। দোয়ায় অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।
Admin
এ সংক্রান্ত আরো খবর

