ছুরিকাঘাতে গাড়ি চালকের ভুঁড়ি বের করলো দুই দুর্বৃত্ত
ছুরিকাঘাতে গাড়ি চালকের ভুঁড়ি বের করলো দুই দুর্বৃত্ত
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম’র পটিয়ায় দুর্বৃত্তদের হাতে মোহাম্মদ আবদুল আজিজ (৩৬) নামের এক বাস ড্রাইবারকে পেটে ছুরিকাঘাত করে তার পেটের ভুঁড়ি বের করার খবর পাওয়া গেছে। সে পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড এলাকার মৃত মোতাহেরুল হকের পুত্র। এ সময় দুই দুর্বৃত্তদের কে এলাকার লোকজন উত্তেজিত হয়ে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোর্পদ্দ করেছেন। দুর্বৃত্তরা হলেন, চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার আবিদ হোসেন (১৯) ও একই এলাকার মৃত ফয়েজ হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন (২১) গুরুতর আহত ৩ জনের মধ্যে দুই জনকে পটিয়া উপজেলার হাসপাতাল থেকে গাড়ি ড্রাইবার আজিজ ও দুর্বৃত্ত আবিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আজ মঙ্গলবার ৩ টার দিকে পটিয়া উপজেলার গিরি চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্হানীয় সুত্রে জানাযায়, চট্টগ্রাম ছেড়ে আসা পটিয়া মিনি বাস পটিয়া গিরি চৌধুরী বাজার এলাকায় পৌছলে হঠাৎ দুই দুর্বৃত্ত গাড়ি চালককে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে গাড়ি চালকের ভুঁড়ি বের করে ফেলে৷ এসময় গাড়ি চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন দৌড়ে আসে। এক পর্যায়ে এলাকার লোকজন দুর্বৃত্ত সাজ্জাদ ও আবিদ সহ দুই দুর্বৃত্তদের কে হাতে নাতে ধরে হাত-পা বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ্দ করেন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম ও পটিয়া থানার ওসি আল জায়েদ মোহাম্মদ নাজমুন নূর গণপিটুনির দুই দুর্বৃত্তকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যান। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ ডাক্তার সাদিয়া সারিন জানান, ভুঁড়ি বের হওয়া গাড়ি চালক ও অন্য এক জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহতদের মধ্যে আজিজের অবস্থা আশংকাজনক। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল জায়েদ নাজমুন নূর সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারনে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে তদন্ত চলছে। গাড়ি চালকসহ দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

