হারিয়ে যাওয়া দুই শিশু কন্যাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন বন্দর থানা পুলিশ

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় অদ্য ২৭/১২/২৪ সকাল ১১:৪৫ মিনিটে মীম (১২), পিতা-মনির হোসেন, মাতা-সামছুন্নাহার সাং-রায়হান কলোনী, কুড়ি পুকুর পাড়, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম। এবং উম্মে হাবিবা ইমা (০৫), পিতা-মোঃ মিজান, মাতা-ফাতেমা আক্তার, সাং-মাইজপাড়া, ভোলা পুকুর পাড়, ভোলা ফকিরের বাড়ি, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম। তারা নিজ বাসা থেকে পায়ে হেটে অনুমান ০২ কিঃ মিঃ দূরে আনন্দবাজার মোড় এলাকায় গিয়ে হারিয়ে যায়। সে এলাকার স্থানীয় জয় বৈষ্ণ ও শিমুল গং তাদের বেলা ০২.১০ মিনিটের সময় উদ্ধার পূর্বক তাদের বাসার ঠিকানা রায়হান কলোনি ছাড়া আর কিছু বলতে না পারায় ঠিকানা খুঁজাখুঁজি করে না পেয়ে বন্দর থানায় নিয়ে আসেন। ডিউটি অফিসার এস.আই/মোঃ রাজ্জাকুল ইসলাম বিষয়টি অফিসার ইনচার্জ কে জানিয়ে উপরোক্ত শিশুদের ঠিকানা বের করার নিমিত্তে তদন্ত শুরু করেন। কন্ট্রোলের মাধ্যমে ১৫ থানাকে অবহিত করার পাশা পাশি বিভিন্ন সোর্সের মাধ্যমে খবরা খবর নিয়ে উপরোক্ত শিশুদের নিজ বাসার ঠিকানা বাহির করতে সক্ষম হন। অতঃপর তাদের অভিভাবক’দের থানাতে ডেকে এনে শিশুদের তাদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ