জোড় পূর্বক অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম’র পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন মালিয়ারা গ্রামের মো: জাফরের পুত্র মিজানুর রহমান নামে এক ব্যাক্তি থেকে নগরীর চান্দগাও এলাকায় একটি রিক্সার গ্যারেজে আটক করে ৫ টি ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোর পূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত ২৬ জানুয়ারী রাত ৯ টায় বহদ্দারহাটস্থ মোহাম্মদ আলীর ফলের দোকানে। তিনি এ ঘটনায় রবিউল হোসেনসহ অজ্ঞাত নামা ১০/১২ জনকে বিবাদী করে চান্দগাঁও থানায় অভিযোগ দিয়ে প্রতিকার না পাওয়ায় নিরুপায় হয়ে পটিয়া প্রেস ক্লাবে গত ২৭ জানুয়ারী এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ সময়ে মিজানুর রহমান বলেন, বিবাদী রবিউল হোসেন দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক। তিনি আমার কাছ থেকে ১২ লক্ষ টাকা পাওয়ার অভিযোগ তুলে আমার চাকুরীস্থল বহদ্দারহাট বখতিয়ার মার্কেট মোহাম্মদ আলীর ফলের দোকান থেকে গত ২৬ জানুয়ারী রাতে অজ্ঞাতনামা ১০/১২ জন লোক আমার দোকানে এসে অতর্কিত ভাবে আমাকে টানা-হেছড়ায় দোকান থেকে বের করে চান্দগাঁও থানাধীন ফরিদার তালতলায় একটি রিক্সার গ্যারেজে আটক করে রাখে। এক পর্যায়ে আমাকে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন সহ মারধর করে আমার নিকট থেকে ৫ টি ১০০ টাকার ননজুড়িশিয়াল খালি স্ট্যাম্পে আমার স্বাক্ষর নেয়। পরে খবর পেয়ে আমার দোকানের মালিক মোহাম্মদ আলী সহ লোকজন আমাকে উদ্ধার করে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি বিধায় প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষের
হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি শেয়ার করুনঃ