চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন নেতৃত্বে আহবায়ক ইদ্রিস সদস্য সচিব লায়ন

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন নেতৃত্বে এসেছেন, বিএনপির সাবেক সহ-সভাপতি ও পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া। এ কমিটিতে ইদ্রিস মিয়াকে আহবায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে একটি কমিটি প্রকাশ করা হয়। অপর দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি থেকে ছিটকে পড়েছেন, সাবেক কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক এনামুল হক এনাম। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটিতে আসা নাম ও পদবী প্রকাশ করা হয়। কমিটির অন্যরা হল, সিনিয়র যুগ্ম-আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা উল্লেখ্য, এ বিষয়ে দীর্ঘদিন ধরে পটিয়া বিএনপির মধ্যে বিরোধ চলে আসছিল।

নিউজটি শেয়ার করুনঃ