চট্টগ্রাম’র রাউজান থানা পুলিশ ১টি বিদেশি পিস্তল সহ ২জনকে গ্রেফতার করেছে
চট্টগ্রাম’র রাউজান থানা পুলিশ ১টি বিদেশি পিস্তল সহ ২জনকে গ্রেফতার করেছে
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম’র রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নিজাম উদ্দিন দেওয়ান এর নেতৃত্বে এসআই(নিঃ)/সাইফুল আলম, ইনচার্জ নোয়াপাড়া পুলিশ ক্যাম্প, রাউজান থানা, চট্টগ্রাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান করাকালে ১২.৬.২৫ সময় ২০ঃ৩০ মিনিটের সময় রাউজান থানাধীন নোয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার নিমিত্তে রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যান এর বাড়ীর পিছনে ডোবার পাশে অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নিজাম উদ্দিন দেওয়ান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১২-৬-২৫ রাত ২১ঃ০০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে ২ জন ব্যক্তি পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদকালে তাদের নাম ঠিকানা যথাক্রমে মোঃ পারভেজ, পিতা-মৃত মোঃ হেলাল, মাতা-রেখা বেগম, সাং-মীরধারপাড়া, মন্ডল বাড়ী, ০৭নং ওয়ার্ড, ১১নং পশ্চিম গুজরা ইউপি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম এবং মোহাম্মদ সাকিব, পিতা-নুরুল আলম, মাতা-রিনু আক্তার, সাং ধুম/গোরাছা ফকিরপাড়া, ০৭নং ওয়ার্ড, ১১নং পশ্চিম গুজরা ইউপি, থানা-রাউজান, জেলা- চট্টগ্রাম বলে প্রকাশ করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ পারভেজকে তল্লাশী করাকালে তার পরিহিত প্যান্টের পিছনে কোমড়ে রক্ষিত অবস্থায় ১টি বিদেশী পিস্তল যার গায়ে ইংরেজিতে MADE IN U.S.A 7.65 লেখা আছে এবং মোহাম্মদ সাকিবকে তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের সামনে ডান পকেট হতে ০১(এক) রাউন্ড 7.65 পিস্তলের গুলি লোড অবস্তায় ১টি পিস্তলের ম্যাগজিন সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উপস্থিত সাক্ষী ও লোকজনের সম্মুখে আসামীদের হেফাজত হতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে উল্লেখিত আগ্নেয়াস্ত্র ও গুলির কোন বৈধ লাইসেন্স নাই। প্রাথমিক অনুসন্ধানে উক্ত আসামীরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত মর্মে তথ্য পাওয়া যাচ্ছে।
তাদের হেফাজত হতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে এসআই(নিঃ)/সাইফুল আলম বাদী হয়ে এজাহার দায়ের করলে রাউজান থানার মামলা নং-৯, তাং-১৩/০৬/২০২৫, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের 19A/19(f) রুজু করা হয়।
Admin
এ সংক্রান্ত আরো খবর

