৭১ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

হোসেন মিন্টুঃ

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম ব্যুরো অফিসের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে জমজমাট আয়োজন।

শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি প্রফেসর নজরুল কাদির, চট্টগ্রাম মহানগর জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমান, উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, জামাত নেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মোঃ উল্লাহ, ডাক্তার আবু নাসের, এসি কোতোয়ালি মো. মাহফুজসহ গন্যমান্য রাজনৈতিক ব্যক্তি, মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

৭১ টেলিভিশন, চট্টগ্রাম পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিনিয়র সাংবাদিক ও ৭১ টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী।

নিউজটি শেয়ার করুনঃ