পটিয়ার কোলাগাঁওয়ে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন সম্পন্ন
প্রকাশঃ ১৬ September ২০২৫ | ৩:১৪
পটিয়ার কোলাগাঁওয়ে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন সম্পন্ন
হোসেন মিন্টুঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪নং কোলাগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে চাফরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
লাইফ ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পাদন করেন পটিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন ৪নং কোলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আকবর, প্রশাসনিক কর্মকর্তা বাবুল দে, ৭নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ করিম, ৯নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহাজান এবং ৭, ৮, ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হাসনে আরা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ মোহাম্মদ বদিউল আলম, মোহাম্মদ জসিম এবং মোহাম্মদ হোসেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

