১৪তম মিলাদ মাহফিল ১০ অক্টোবর বাণীগ্রাম আ’লা হযরত সুন্নীয়া পরিষদের উদ্যোগে

হোসেন মিন্টু,পটিয়া,চট্টগ্রামঃ

আগামী ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার, বাদে মাগরিব, পটিয়া উপজেলার বাণীগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আ’লা হযরত সুন্নীয়া পরিষদের উদ্যোগে ১৪তম পবিত্র মিলাদ মাহফিল। অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে হযরত আবদুল কাদের জিলানী (রহ.) জামে মসজিদের মাঠে।

আয়োজকরা জানিয়েছেন, দেশবরেণ্য ইসলামিক স্কলার, আলেম, মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে মাহফিলটি এক বিশাল সমাবেশে পরিণত হবে।

প্রধান অতিথি শায়খুল হাদীস আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। প্রধান বক্তা (রাত ১১টা) মাওলানা জয়নুল আবেদীন কাদেরী। বিশেষ অতিথি (রাত ৯টা) মাওলানা হাসানুল রশিদ কাদেরী।উদ্বোধক হাফেজ মাওলানা হামিদুল হক।

আয়োজক কমিটির সভাপতি মুহাম্মদ মূসা বলেন, “এই মাহফিল আমাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা জাগ্রত করবে। আমরা সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুনঃ