চট্টগ্রামে ডিএনসির অভিযানে ৪৫০০০ পিস ইয়াবা মূলহোতাসহ ৩ জন গ্রেফতার

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ বিকাল প্রায় ২ঃ৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চট্টগ্রাম মেট্রো উপপরিচালক হুমায়ুন কবীর খোন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম এর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ৪৫,০০০ (পঁইতাল্লিশ হাজার) পিস ইয়াবা, ০১ টি Noah মাইক্রোবাস (নং: চট্ট মেট্রো-চ ১১-৪৮১১), ১০,০০০ টাকা নগদ, ও ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক চোরাচালানের মূলহোতাসহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালিত হয় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা গ্রামের বটতলা রেল ক্রসিং এলাকার পূর্ব পাশে পাকা রাস্তায়।

গ্রেফতারকৃত আসামিরা হলেনঃ মোহাম্মদ ফেরদৌস @ ফিরোজ (৩৮), পিতা: মৃত কাশেম আলী, মাতা: মৃত ছেমন খাতুন, সাং: চান্দলীপাড়া, কাশেম আলীর বাড়ি, ওয়ার্ড: ০১, ইউনিয়ন: ০৪ নং সাবরাং, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার। মোহাম্মদ ইয়াসিন (৩৭),
পিতা: ফয়েজ আহমদ, মাতা: আয়েশা খাতুন
সাং: বাহারছড়া, ফয়েজ আহমদের বাড়ি, ওয়ার্ড: ০১, ইউনিয়ন: ০৪ নং সাবরাং, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।ছলিম উল্লাহ (২৩), পিতা: লাল মিয়া, মাতা: মিনারা বেগম, সাং: চান্দলীপাড়া, লাল মিয়ার বাড়ি, ওয়ার্ড: ০১, ইউনিয়ন: ০৪ নং সাবরাং, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।

ডিএনসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে সরাসরি জড়িত ছিল এবং তারা সাতকানিয়া-বাঁশখালী রুট ব্যবহার করে ইয়াবা পাচার করত। অভিযানের সময় আসামিরা পালানোর চেষ্টা করলে, ডিএনসি টিম ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ