এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা উল্টে গেল হাইস গাড়ি

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন এলাকা, চৌমুহনী ফায়ার সার্ভিস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

রবিবার (০৫/১০/২০২৫) সন্ধ্যায় ক্যানপার্ক-১, সিইপিজেডমুখী একটি সাদা রঙের হাইস মাইক্রোবাস (নম্বর: চট্ট মেট্রো-চ ১১-৭৭৩০) একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় এক্সপ্রেসওয়ের উপর দিয়ে চলাচলকারী যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফ্লাইওভারে গাড়ি চালানোর সময় চালকদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। মনে রাখতে হবে, আপনি যতক্ষণ রাস্তায় থাকেন, আপনার পরিবার তখন আপনার নিরাপদে ঘরে ফেরার অপেক্ষায় থাকে।

নিউজটি শেয়ার করুনঃ