আনোয়ারায় শাহ মোহছেন আউলিয়া (র.) দরগাহে ব্যারিস্টার শাকিলা ফারজানা

হোসেন মিন্টুঃ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আধ্যাত্মিক জনপদ আনোয়ারায় মহান ওলি শাহ মোহছেন আউলিয়া (র.) দরগাহে জেয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা। তিনি চট্টগ্রাম-০৫ (হাটহাজারী) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা। এলাকায় তিনি বর্তমানে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ব্যারিস্টার শাকিলা ফারজানা প্রথমে কুতুবদিয়া মালেক শাহ (র.) দরবারে জেয়ারত করেন। পরবর্তীতে তিনি আনোয়ারার বটতলীস্থ শাহ মোহছেন আউলিয়া (র.) মাজারে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে তিনি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দেশের শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করেন।

সংগ্রাম ও অবিচলতা, ২০১৪ সালের নির্বাচনের আগে-পরে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের দমন-পীড়নের সময় বহু মামলায় আইনি সহায়তা প্রদান করেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। সেই সময় হেফাজতসহ রাজনৈতিকভাবে নিপীড়িত গোষ্ঠীর পক্ষেও দাঁড়ান তিনি। এই কারণেই ২০১৫ সালের ১৮ আগস্ট তাকে “জঙ্গি” তকমা দিয়ে দুই সহকারীসহ গ্রেফতার করা হয়। বাঁশখালী কোর্টে রিমান্ডে নিয়ে তাকে নির্যাতন করা হয়। আদালতে উপস্থিতির সময় তার অশ্রুসিক্ত চোখ আন্দোলনকর্মীদের আবেগে ভাসিয়ে তোলে। দীর্ঘ কারাভোগ শেষে জামিনে মুক্তি পেলেও মামলাটি এখনো তার রাজনৈতিক অগ্রযাত্রার অন্যতম বাধা হিসেবে রয়ে গেছে।

জনপ্রিয়তা ও নেতৃত্বে উত্থান, তৃণমূলের কর্মী থেকে প্রবীণ নেতৃবৃন্দ-সবাই তাকে এখন “সৈয়দ ওয়াহিদুল আলমের যোগ্য উত্তরসূরি” হিসেবে দেখছেন। দলের দুঃসময়েও মাঠপর্যায়ে সরব থাকা, সংগঠন টিকিয়ে রাখা এবং মানবিক আচরণের মাধ্যমে তিনি দ্রুত হাটহাজারী-আনোয়ারা অঞ্চলে জনপ্রিয়তা অর্জন করেছেন।

আবু তাহেরের বাড়িতে সাক্ষাৎ, মাজার জেয়ারত শেষে ব্যারিস্টার শাকিলা ফারজানা যান জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু তাহেরের বাড়িতে। সেখানে তিনি পরিবারের খোঁজখবর নেন এবং দুঃসময়ের আন্দোলনে মাঠে থাকা আবু তাহেরের রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন করেন। তিনি বলেন, “যারা দুঃসময়ে দলের পক্ষে রাস্তায় ছিল-আগামী ইতিহাস তাদের নামেই লেখা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আহমদ নুর, মো. হান্নান, মো. কাশেম, মো. মহিউদ্দিন, মো. রাশেল, শাহ আলম মেম্বার, দরবারের খাদেম অহিদুল আলম, ফরিদ, মো. তৈয়ব, কায়ছার, শমসু মেম্বারসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুনঃ