হালিশহর-পতেঙ্গা রড-সিমেন্ট দোকান ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন ও মিলনমেলা কক্সবাজারে অনুষ্ঠিত
হালিশহর-পতেঙ্গা রড-সিমেন্ট দোকান ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন ও মিলনমেলা কক্সবাজারে অনুষ্ঠিত
রাসেল মামুন,বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামস্থ হালিশহর-পতেঙ্গা রড-সিমেন্ট দোকান ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন ও মিলনমেলা গত শুক্রবার (৩১ অক্টোবর) ও শনিবার (১ নভেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।
দুদিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নেন সমিতির সভাপতি হাজী মোঃ নজির আহমদ কোম্পানি, সাধারণ সম্পাদক মোঃ শাহানূর শানু, কার্যকরী সভাপতি মোঃ সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি ও ইপিজেড থানা সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুজিবুল হক বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক ফয়সাল, সহ-সম্পাদক মোঃ জয়নাল আবেদীন শিপন, কাউসার আলী খোকন, মোঃ নূর উদ্দিন রানা, নূরুল আমিন সুমন, মোঃ জসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একেএস কোম্পানির প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন, হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের মোঃ আরিফ হোসাইনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবসায়ী প্রতিনিধি ও সংগঠকবৃন্দ।
দুদিনব্যাপী এ আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান, র্যাফেল ড্র, পুরস্কার ও উপহার বিতরণ এবং ভোজসভা অনুষ্ঠিত হয় বলে সমিতির দপ্তর সচিব সূত্রে জানা যায়।
Admin
এ সংক্রান্ত আরো খবর

