ঢাকা-গাজীপুর-নরসিংদীতে পরপর চার দফা ভূমিকম্পে আতঙ্ক
ঢাকা-গাজীপুর-নরসিংদীতে পরপর চার দফা ভূমিকম্পে আতঙ্ক
হোসেন মিন্টুঃ
রাজধানী ঢাকা, গাজীপুর ও নরসিংদী জেলায় পরপর চার দফা ভূমিকম্পের হালকা থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে। এতে জনমনে ব্যাপক আতঙ্ক দেখা দিলেও এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
প্রথম দফা কম্পন-গাজীপুর গতকাল সকাল ১০টা ৩৮ মিনিটে গাজীপুরে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। দিনের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ মাত্রার কম্পন।
দ্বিতীয় দফা কম্পন-আশুলিয় আজ সকাল ১১টা ৩৬ মিনিটে আশুলিয়ায় ৩ দশমিক ৩ মাত্রার আরেক দফা ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল বাইপাইল এলাকা।
তৃতীয় দফা কম্পন-বাড্ডা সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে রাজধানীর বাড্ডা এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার তৃতীয় কম্পন রেকর্ড করা হয়, যা আশপাশ এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়।
চতুর্থ দফা কম্পন-কুলিয়ারচর (ঢাকা অঞ্চল) একইদিন ঢাকার কুলিয়ারচর অঞ্চলেও ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আকস্মিক এই কম্পনে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একদিনের ব্যবধানে পরপর চারবার ভূমিকম্পে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান-“আমরা সিসমিক সেন্টার থেকে ভূমিকম্পের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর প্রাথমিক তথ্যে ভূমিকম্পগুলোর উৎস ও মাত্রা যাচাই চলছে বলে জানা গেছে।
ভূমিকম্প পরবর্তী অনিশ্চয়তা এড়াতে বিশেষজ্ঞরা নাগরিকদের সতর্কতা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

