জাঁকজমক আয়োজনে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ম বর্ষপূর্তি উৎসব উদযাপন
জাঁকজমক আয়োজনে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ম বর্ষপূর্তি উৎসব উদযাপন
হোসেন মিন্টুঃ
বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ম বর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) নগরীর হালিশহর চৌচালা সানসেট পয়েন্ট এলাকায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মধ্যাহ্নভোজে অতিথিদের জন্য পরিবেশন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবার। বিকাল ৩টা থেকে শুরু হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারক ও বিশিষ্ট আইনবিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মিডিয়া সেলের প্রতিনিধি ফয়সাল মাহমুদ ফয়েজি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি মোহাম্মদ মিজান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব সরকার জামাল, স্বাধীন সংবাদ পত্রিকার সহ-সম্পাদক বেলাল আহমদ এবং মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা সভাপতি শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী।
আয়োজক কমিটির দায়িত্বে ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেনসহ আসিফ খন্দকার, আব্বাস উদ্দিন ও জাহাঙ্গীর আলম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ক্রাইম ডায়রি পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মো. হোসেন মিন্টু, দৈনিক নব দেশ বার্তা পত্রিকার সম্পাদক আরজুন নাহারসহ সাংবাদিক ওমর ফারুক, আব্দুল মুবিন, সেকান্দর আলম, জহিরুল ইসলাম বাবলু, জহিরুল ইসলাম আরব, মুরাদ হোসেন বিপ্লব, হেলাল উদ্দিন, শামসুল আলম রানা প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রায় ৬৫ জন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ২০০ জন সাংবাদিক পরিবার-পরিজনসহ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে মোট ৩০০ থেকে ৩৫০ জন অতিথির উপস্থিতি লক্ষ্য করা যায়।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাত ৮টায় ১০ম বর্ষপূর্তি উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
Admin
এ সংক্রান্ত আরো খবর

