সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা

হোসেন মিন্টুঃ

সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেডিসি)-এর চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মোহাম্মদ রাইহানকে সভাপতি এবং জহিরুল ইসলাম আরবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সফরকালে নগরের চেরাগী পাহাড় লুসাই ভবনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস. এম. মিজান উল্লাহ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের উপদেষ্টা শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মহানগর কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পরপরই নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।

এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন, নতুন নেতৃত্ব চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক সমাজের কল্যাণে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা তাদের।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি: মোহাম্মদ রাইহান, সহ-সভাপতি: রানা নাহা, সাহাদাৎ হোসেন।
সাধারণ সম্পাদক: জহিরুল ইসলাম আরব, যুগ্ম সাধারণ সম্পাদক: নুরুল আমিন সোহেল, তকির উদ্দিন আনিছ।
সাংগঠনিক সম্পাদক: মুরাদ হোসাইন বিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক: দুলাল, অর্থ সম্পাদক: মোহাম্মদ রাজিব, দপ্তর ও প্রচার সম্পাদক: মোহাম্মদ নুরুন্নবী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মনির হোসেন জীবন, আইন সম্পাদক: অ্যাডভোকেট ফারুক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: মোহাম্মদ রাজু শেখ, মহিলা সম্পাদিকা: ইয়াসমিন আক্তার, কার্যনির্বাহী সদস্যরা হলেন-আব্বস উদ্দিন, সাজু তালুকদার, মিজানুর রহমান, আহমাদুল্লাহ, ওমর ফারুক ও কফিল উদ্দিন।

অনুষ্ঠান শেষে সংগঠনের চেয়ারম্যান এস. এম. মিজান উল্লাহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে পেশাগত নৈতিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

(প্রেস বিজ্ঞপ্তি)

নিউজটি শেয়ার করুনঃ