সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেডিসি)’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা

হোসেন মিন্টুঃ

সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরী।

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেডিসি)-এর ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাজধানীর টিকাটুলির চৌধুরী শপিং মলে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান মিজান উল্লাহর স্বাক্ষরে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে চেয়ারম্যান এস টিভির শহিদুল ইসলামকে সভাপতি এবং জাতীয় দৈনিক ‘আলোচিত প্রতিদিন’-এর বার্তা সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ প্রতিদিন খবর-এর সম্পাদক বিল্লাল হোসেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে জহিরুল ইসলাম বাবলুকে।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে সোহাগ হোসেন মোল্লা, দপ্তর ও প্রচার সম্পাদক আসিফ খন্দকার, মহিলা সম্পাদক বিবি কুলসুম, প্রবাসী বিষয়ক সম্পাদক ওমর ফারুক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে গোলাম কিবরিয়া, রাসেল মাহমুদ ও নজরুল ইসলাম মানিকসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলার সংবাদকর্মীরা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটি ঘোষণার আগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফয়সাল মাহমুদ ফয়েজি, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বিশিষ্ট আইনবিদ; এছাড়া আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও সাংবাদিক উন্নয়ন পরিষদের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকার জামালও অনুষ্ঠানে অংশ নেন।

কমিটি ঘোষণার পর বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের চেয়ারম্যান মিজান উল্লাহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

(প্রেস বিজ্ঞপ্তি)

নিউজটি শেয়ার করুনঃ