চট্টগ্রামে সাংবাদিক উন্নয়ন পরিষদের ঈদ উপহার বিতরণ ইফতার ও দোয়া মাহফিল

হোসেন মিন্টু,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো।

দেড় শতাধিক সাংবাদিকের অংশগ্রহণ; নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর আহ্বান।

সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেডিসি)-এর উদ্যোগে চট্টগ্রামে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) পবিত্র রমজানের ২৬ তারিখে চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের চেয়ারম্যান এস এম মিজান উল্লাহ উদ্বোধনী বক্তব্য দেন। সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি অসিউর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের ম্যানেজিং বোর্ডের ডিরেক্টর, লেখক ও গবেষক কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি গ্রুপ অব কোম্পানির জিএম এম এ সবুর এবং সাদা কালো মাল্টিমিডিয়ার ডিরেক্টর মোহাম্মদ হামিদ। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও পরিচালক সোহাগ হোসেন মোল্লা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, শামসুল আলম রানা, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক স. ম. জিয়া, কক্সবাজার জেলা সভাপতি জাহেদুল ইসলাম, চট্টগ্রাম জেলা আহ্বায়ক এম. আর. তাওহিদ, সদস্য সচিব সাইফুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাঁশখালী উপজেলা সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, স্বাধীন সংবাদ পত্রিকার সহ-সম্পাদক নুরুল আবসার তৌহিদ, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বিপ্লব, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুজিব উল্লাহ তোষারসহ সারাদেশ থেকে আগত অসংখ্য সাংবাদিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দেড় শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে আয়োজিত এ মিলনমেলায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নির্যাতিত ও বঞ্চিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে সাংবাদিক উন্নয়ন পরিষদ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে সংগঠনের সক্রিয় সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, “এই আনন্দঘন আয়োজন প্রমাণ করে সাংবাদিক উন্নয়ন পরিষদ দিন দিন আরও সুসংগঠিত হচ্ছে এবং ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

(প্রেস বিজ্ঞপ্তি)

নিউজটি শেয়ার করুনঃ